
আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন লেমুয়া ইউনিয়নের কৃতি সন্তান অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর। তাঁর এই সম্মানজনক নিয়োগকে কেন্দ্র করে ফেনীর লেমুয়াজুড়ে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে। অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের একজন প্রথিতযশা অধ্যাপক। তিনি ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যম চাঁদপুর গ্রামের সন্তান এবং লেমুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। দীর্ঘদিনের শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাঁকে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই নিয়োগের খবরে লেমুয়া ইউনিয়নসহ পুরো ফেনী জেলায় শিক্ষানুরাগী, সামাজিক সংগঠন, মানবাধিকার কর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের মতে, একজন গ্রাম থেকে উঠে আসা শিক্ষাবিদের এমন মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া লেমুয়া ও মধ্যম চাঁদপুরবাসীর জন্য অনন্য গৌরবের বিষয় এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা।
এ উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ন মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জনাব আবুল কাশেম চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংস্থাটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহকারী যুগ্ন মহাসচিব, ফেনী জেলা শাখার আঞ্চলিক পরিচালক এবং দৈনিক প্রভাতী বাংলাদেশের সাংবাদিক জনাব মোহাম্মদ হানিফ এক শুভেচ্ছা বার্তায় বলেন, অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর একজন মেধাবী, সৎ ও দূরদর্শী শিক্ষাবিদ। তাঁর মতো একজন গুণী মানুষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ বিশ্ববিদ্যালয় ও দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত ইতিবাচক। তিনি তাঁর নেতৃত্বে অনুষদ আরও সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে, মধ্যম চাঁদপুর গ্রামের জনগণের পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার জেলা তথ্য ও ইনফরমেশন অফিসার জনাব আবু বক্কর ছিদ্দিক বলেন, দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে গ্রামের সন্তান দায়িত্ব পালন করবেন—এটি আমাদের জন্য গর্বের। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মক্ষেত্রে অব্যাহত সাফল্য কামনা করি। স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহলের অভিমত, অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূরের সততা, প্রজ্ঞা ও নেতৃত্বগুণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদকে আরও গতিশীল ও যুগোপযোগী করে তুলবে।
সবশেষে বলা যায়,
লেমুয়ার মধ্যম চাঁদপুরের গর্ব, লেমুয়ার অহংকার—
সবার প্রিয় আলী নূর স্যার।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”