
জাহাঙ্গীর,জেলা প্রধান, মানিকগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাটুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা-কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এর গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন। সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. সেলিম আলদীন এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এক যৌথ বিবৃতিতে বলেন, আফরোজা খানম রিতার এ গৌরবময় দায়িত্বপ্রাপ্তি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি মানিকগঞ্জসহ সমগ্র দেশের জন্য আনন্দ ও গর্বের বিষয়। নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতা আজ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বের মাধ্যমে স্বীকৃতি পেয়েছে।
তারা বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দেশের অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক যোগাযোগ ও পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাননীয় মন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে এ মন্ত্রণালয় নতুন গতি পাবে, দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল হবে এবং পর্যটন খাত সমৃদ্ধির নতুন দিগন্তে পৌঁছাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। জাসাস সাটুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করা হয়। মহান আল্লাহর নিকট প্রার্থনা জানিয়ে তারা বলেন, তিনি যেন দেশ ও জাতির কল্যাণে তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন এবং উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন।সাটুরিয়া উপজেলা জাসাসের পক্ষ থেকে আবারও লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”