
আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
সমাজসেবায় বিশেষ অবদান এবং মানবিক উদ্যোগ পরিচালনার স্বীকৃতি হিসেবে লায়ন্স ক্লাবের পরিচালক নির্বাচিত হয়েছেন মানবতাবাদী কাজী মাহমুদুল হাসান মাহমুদ।
ঢাকায় আয়োজিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আক্তারুজ্জামান এমজিএফ তার কাঁধে পরিচালক ব্যাজ পরিয়ে দায়িত্বভার অর্পণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন— “মানুষের কল্যাণে নিজেকে আরও নিবেদিত রাখাই আমার লক্ষ্য। সমাজের দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার কর্মধারার প্রধান অঙ্গ।”
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানান— সংস্থার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পরিচালক ও ফেনী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মানবতাবাদী মোহাম্মদ হানিফ এবং চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক মানবতাবাদী মো. আবুল কাশেম।
তারা বলেন— “তার নেতৃত্বে সমাজসেবামূলক কার্যক্রম আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে। মানবতার সেবায় তিনি দীর্ঘদিন ধরে সফলভাবে কাজ করে আসছেন।”
ফেনী জেলা ও চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে নতুন এই পরিচালককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে। স্থানীয় সমাজকর্মী ও ব্যবসায়ী নেতারা মনে করছেন, এই নির্বাচন সমাজসেবায় নতুন দিগন্ত তৈরি করবে। এ অঞ্চলের সাধারণ মানুষ ও রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়ে বলেন— “জনকল্যাণে তার প্রতিটি পদক্ষেপ আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা বিশ্বাস করি।”
বিস্তারিত পড়ুন Probaho News24 এ।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”