
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান
বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক (২০২৬–২০২৮) নির্বাচন ও সম্মেলন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ তৈয়ব আলী (দৈনিক মানবজমিন) এবং সাধারণ সম্পাদক পদে বেলাল আহমদ (দৈনিক সাঙ্গু) নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লামা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুটি গুরুত্বপূর্ণ পদের বিপরীতে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মোঃ তৈয়ব আলী এবং সাধারণ সম্পাদক পদে বেলাল আহমদ বিজয়ী হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক এবং দৈনিক কর্ণফুলি পত্রিকার প্রতিনিধি মুহাম্মদ কামাল উদ্দিন। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন এম. বশিরুল আলম (সুপ্রভাত বাংলাদেশ) এবং লামা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ মিন্টু (দৈনিক বাংলা), যিনি লামা সাংবাদিক ফোরামের সভাপতির দায়িত্বেও রয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্য সব পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্টদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নবগঠিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মোহাম্মদ শামছুদ্দোহা (দৈনিক ইনকিলাব, লামা প্রতিনিধি), সহ-সভাপতি মোঃ আবুল কাসেম (দৈনিক ডেসটিনি, বান্দরবান জেলা প্রতিনিধি), সহ-সভাপতি সৈয়দ মোঃ আবুল কালাম আজাদ (স্টাফ রিপোর্টার, দৈনিক সংবাদ দিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (দৈনিক যুগ-যুগান্তর, লামা প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক কে এইচ মহসিন (দৈনিক ইনফো বাংলা, লামা প্রতিনিধি), নির্বাহী সদস্য মোঃ ইলিয়াছ আরমান (দৈনিক যুগান্তর, বান্দরবান দক্ষিণ প্রতিনিধি) এবং সদস্য আব্দুল হামিদ সজিব (দৈনিক আজকের কক্সবাজার, লামা প্রতিনিধি)। নির্বাচন পরিদর্শন করেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ করিম (বি.কম), লামা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোহাম্মদ শাহনেওয়াজ এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম। এসময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, লামা রিপোর্টার্স ক্লাবের ঐক্য সুদৃঢ় করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের কল্যাণে তারা একযোগে কাজ করবেন। এজন্য তারা ক্লাবের সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”