লামা উপজেলা সদরের বন্যাদুর্গত মানুষের পাশে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতা আমির হোসেন দুপুরের খাবার বিতরণে মানবিক উদ্যোগ
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
টানা ভারী বর্ষণ ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বান্দরবানের লামা উপজেলা সদরের বন্যাদুর্গত মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছে লামা উপজেলা প্রশাসন ও বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন।
মানবিক এ উদ্যোগের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত পরিবারের সদস্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। দুর্যোগের এই সময়ে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
খাদ্য বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন এনজেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম। তিনি জানান, বন্যাদুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”