লামা-আলীকদম সড়কে গ্যাস সিলিন্ডারবোঝাই গাড়ি খাদে।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
আজ (শনিবার) দুপুরের পর আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে,৫ মাইল নামক স্হানে লামা-আলীকদম সড়কে চকরিয়া অভিমুখে যাওয়ার সময় একটি খালি গ্যাসের সিলিন্ডারবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি সড়কের একটি ঢালু অংশে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং মুহূর্তের মধ্যেই গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে গাড়িতে থাকা দুই জন ব্যক্তি স্বাভাবিকভাবে আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিকভাবে সেবা দেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য চকরিয়া হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনায় গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”