
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন মোঃ মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অভিযানে এবিসি-২, বিবিএম, 4MB এবং এসএসবি—এই চারটি ইটভাটা পরিদর্শন করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত), ২০১৯ লঙ্ঘনের অভিযোগে প্রতিটি ভাটাকে ২,০০,০০০ টাকা করে মোট ৮,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনার সময় ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ তার টিম মোবাইল কোর্টকে সহায়তা করেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”