
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় অবৈধ সেগুন কাঠ পরিবহনের সময় রেজিস্ট্রেশনবিহীন একটি পিকআপ (জিপ) গাড়ি জব্দ করা হয়েছে। শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ ভোররাত আনুমানিক ২টা নাগাদ লামা-সুয়ালক সড়কের সরই ইউনিয়নের আওতাধীন লিচুবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সরই বন ক্যাম্পের বিট কর্মকর্তা আব্দুল করিমের নেতৃত্বে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যদের সঙ্গে যৌথ অভিযানে সেগুনের গোল কাঠবোঝাই একটি জিপ গাড়ি (লট নং-১৯) পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। পরে জব্দকৃত যান ও কাঠ সরই বন ক্যাম্প অফিসের হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে বিট কর্মকর্তা আব্দুল করিম জানান, জব্দকৃত অবৈধ সেগুন কাঠ ও যানবাহনের ঘটনায় বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”