
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নর কদিম ধল্যায় পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে কদিম ধল্যা মহাসড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অটোরিকশা চালক আক্কাস আলী একই ইউনিয়নের গোড়ান গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইকারী চক্রটি নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে যাত্রী সেজে অটোরিকশায় ওঠে। পরে কদিম ধল্যা কাজীবাড়ি মসজিদর সামনে পৌঁছে তারা অটোরিকশা থামাতে বলে।
চালক অটোরিকশা থামালে এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে জানান, তাদের আরেক সহকর্মী যাত্রী ছাউনিতে বসে আছেন—তাকে ডেকে আনতে হবে। সরল বিশ্বাসে অটোরিকশা রেখে আক্কাস আলী যাত্রী ছাউনির দিকে যান। সেখানে কাউকে না পেয়ে ফিরে এসে দেখেন তার অটোরিকশা ও কথিত পুলিশ পরিচয়ধারী ব্যক্তি—কেউই আর সেখানে নেই। অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায় প্রতারক চক্র। পরে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ছিনতাইকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”