
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
পৌর এলাকার সাহাপাড়ায় চরক মেলা চলাকালীন একটি বসতবাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরচক্র। চৈত্রের বিদায় আর নতুন বছরকে বরণ করতে যখন উৎসবমুখর পুরো দেশ, ঠিক তখনই টাঙ্গাইলের মির্জাপুরে ঘটলো এক বড় ধরনের চুরির ঘটনা। বুধবার সন্ধ্যায় মির্জাপুর পৌর এলাকার সাহাপাড়ায় উজ্জ্বল বণিকের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাহাপাড়ায় পহেলা বৈশাখ ও নববর্ষ উপলক্ষ্যের আনন্দ উপভোগ করতে বাড়ির লোকজন যখন ব্যস্ত ছিলেন, সেই সুযোগকেই কাজে লাগায় চোরের দল। চোরচক্র ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি তছনছ করে। এসময় তারা নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। উৎসবের সময়ে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”