
এস এম সোহাগ কাজী,মাদারীপুর
মাদারীপুর এ সরকারি কর্মচারীদের বার্ষিক আবশ্যিক ৪০ ঘণ্টা প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, মাদারীপুর-এর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন। কর্মশালায় সরকারি কাজের গতিশীলতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক সেবা নিশ্চিতকরণে জনপ্রশাসন নীতিমালার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, জনপ্রশাসন প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর নির্ধারিত ৪০ ঘণ্টার প্রশিক্ষণ সম্পন্ন করা বাধ্যতামূলক।
এর মাধ্যমে দাপ্তরিক কার্যক্রমে দক্ষতা ও সেবার মান বৃদ্ধি পাবে। সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, “সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। এই ৪০ ঘণ্টার প্রশিক্ষণ কর্মসূচি কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।” প্রশিক্ষণে জেলা তথ্য অফিসের সংশ্লিষ্ট কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং দাপ্তরিক বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা লাভ করেন।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”