
মোঃ মাহাবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রে'প্তার ও দৃষ্টান্তমূলক শা'স্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (২৭ মার্চ) ভবানীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।১৩ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জবান আলী ও ভবানীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ শফিকুল ইসলাম সহ অসংখ্য এতে অংশ নেন যুব সমাজ ও সচেতন নাগরিকরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ভবানীপুর এলাকায় একটি চক্র প্রকাশ্যে মা'দক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের কারণে এলাকার যুবসমাজ ধ্বং'সের পথে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন। বক্তারা আরও বলেন, মা'দকের ভয়াবহতা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে দ্রুত এসব মা'দক ব্যবসায়ীদের গ্রে'প্তার করে আইনের আওতায় আনতে হবে। পুরাতন মাদক ব্যবসায়ীরা নতুন করে সোচ্চার হওয়ায় মাদকের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে তারা মনে করেন। তাই প্রশাসনকে অতি দ্রুত এই অপরাধমূলক কর্মকান্ড থেকে জনসচেতনতা সহ দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com