
সাজেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, বগুড়া
পবিত্র মাহে রমজানকে ঘিরে অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মাটিডালি ব্লাড ডোনার সোসাইটি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় বগুড়া শহরের ফলপট্টি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সিফাত বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্ক মসজিদর খতিব ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী সংস্কৃতি শিক্ষা কেন্দ্র-এর প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা ক্বারী সৈয়দ মেহেদী হাসান ছাব্বির। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আবু হাসান, সাধারণ সম্পাদক মোঃ সৌরভ হাসান, কনটেন্ট ক্রিয়েটর (Kawsar Vlog) মোঃ কাউসার বায়োজিদ, সহ-সভাপতি মোঃ আতিক ও মোঃ নুরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, বিডি ক্লিন বগুড়া-এর জেলা সমন্বয়ক মোহাম্মদ রাকিব এবং আইটি ও মিডিয়া সমন্বয়ক মোঃ সাকিব রাজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, রমজান মাস ত্যাগ, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ সময় সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তারা আরও উল্লেখ করেন, মাটিডালি ব্লাড ডোনার সোসাইটি শুধু রক্তদান কর্মসূচিতেই সীমাবদ্ধ নয়; বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমেও সংগঠনটি ইতোমধ্যে প্রশংসনীয় ভূমিকা রাখছে। কর্মসূচির শেষপর্যায়ে শতাধিক পথচারী, দিনমজুর ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com