
মোহাম্মদ ছানাউল্লাহ
এভিয়েশন করেসপন্ডেন্ট
মধ্যপ্রাচ্যে হঠাৎ করে বেড়ে যাওয়া ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় ওই অঞ্চলের একটি বড় অংশের আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক ডাচ এয়ারলাইন কেএলএম (KLM)। এয়ারলাইন সূত্রে জানা গেছে, নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় কেএলএম ইরান, ইরাক ও ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণভাবে এড়িয়ে চলবে। একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশের ওপর দিয়ে কেএলএমের কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেএলএম সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম এবং ইসরায়েলের তেল আবিব রুটে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। এসব সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা থেকেই এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে কেএলএম। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জাম মোতায়েন এবং ইরানের পক্ষ থেকে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুঁশিয়ারির প্রেক্ষাপটে আন্তর্জাতিক এভিয়েশন খাতে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। এভিয়েশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আকাশপথ পরিবর্তনের কারণে ইউরোপ ও আমেরিকাগামী ফ্লাইটগুলোর সময়সূচিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। ফলে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং সর্বশেষ ফ্লাইট আপডেট জেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রেখে পরবর্তী পদক্ষেপ নেবে কেএলএম কর্তৃপক্ষ।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com