
জুয়েল রানা স্টাফ রিপোর্টার (ঢাকা)
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন চরশিবলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে চরশিবলী ভাই ভাই বেকারি সংলগ্ন এলাকায় তল্লাশি করে আনুমানিক ৪৪ হাজার টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।
আটক আসামীর নাম মোছা নাজমা (৫৫)। তিনি মো. হাদিসের স্ত্রী। তার বাড়ি চরশিবলী গ্রাম, ২ নম্বর ওয়ার্ড, ডাকঘর ভোলা, থানা ভোলা সদর, জেলা ভোলা। অভিযান শেষে জব্দকৃত গাঁজা ও আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড সূত্র জানায়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”