
আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার
সোনাগাজীর ভোরবাজার আলোড়ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আন্তঃইউনিয়ন মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকাল ভোরবাজারে অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ছিল রোমাঞ্চকর ও দর্শকপ্রিয়।
ফাইনাল ম্যাচের ফলাফল: • চ্যাম্পিয়ন: নাজিরপুর ৩নং ওয়ার্ড • রানার–আপ: সুলতানপুর ৫নং ওয়ার্ড
ফাইনাল খেলাকে ঘিরে নবাবপুর ইউনিয়নের ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শক, খেলোয়াড় ও স্থানীয়রা মিলিয়ে পুরো এলাকা উদ্দীপনায় ভাসছিল।
আলোড়ন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ এমদাদ উল্যাহ সঞ্চালনা ও উপদেষ্টা শাহ আলম সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুর রহিম।
বিশেষ অতিথি ছিলেন ফেনী বড় মসজিদ মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা জিয়াউর রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন— “এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করে, মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখে এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।”
পরে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিতরা প্রশংসা করেন খেলোয়াড়দের মনোযোগ, সততা ও দলের মধ্যে একাত্মতার জন্য।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com