
মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
📅 ফেনী, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
প্রতিবছর ভারতের উজান থেকে নেমে আসা বন্যার পানিতে ফেনীর বিশাল অঞ্চল ডুবে যায়। ঘরবাড়ি, ফসল ও রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়ে হাজারো মানুষ বানবাসী হয়ে পড়েন।
এই চিরায়ত দুর্ভোগের স্থায়ী সমাধান ও সীমান্তে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে সোমবার সন্ধ্যায় ফেনীর পশুরামে মশাল মিছিল বের করে স্থানীয় বিএনপি ও এলাকাবাসী।
মিছিলটি শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে শুরু হয়ে সীমান্ত সড়ক পর্যন্ত যায়। নেতৃত্ব দেন ফেনী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল আলম মজনু।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন,“প্রতিবছর ভারতীয় পানিতে আমাদের মানুষ ভাসে, সরকার শুধু আশ্বাস দেয়। আমরা টেকসই বাঁধ চাই, জনগণের জীবনের নিরাপত্তা চাই।”
স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। আন্দোলনকারীরা ঘোষণা দেন, “টেকসই বাঁধ নির্মাণের দাবিতে খুব শিগগিরই সীমান্ত নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।” স্থানীয়রা জানান, বন্যা ও নদীভাঙনের কারণে প্রতিবছর শত শত পরিবার ক্ষতিগ্রস্ত হয়। সঠিক পরিকল্পনা ও আন্তদেশীয় সহযোগিতা ছাড়া এ দুর্ভোগের স্থায়ী সমাধান সম্ভব নয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com