
মোঃ আমজাদ হোসেন
জেলা প্রতিনিধি, দিনাজপুর
চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর কামারপাড়া হরি মন্দিরে ০৮ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও পদবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর–খানসামা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।
বক্তব্যে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।” সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক চেতনা জাগ্রত করা এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের ধর্মীয় আয়োজন করা হয়। ০৮ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও পদবলী কীর্তনে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার অসংখ্য ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় আয়োজক কমিটি ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com