বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলার ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী এমপি। তিনি বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ জীবনের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব আবদুর রহমান, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ড. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর। তারা সবাই এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সানিউল ফেরদৌস।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
এ ধরনের আয়োজন জেলার ক্রীড়া উন্নয়ন ও তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”