
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান
বান্দরবান পার্বত্য জেলা পুলিশ-এর আয়োজনে আজ বান্দরবান পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড-এ জাঁকজমকপূর্ণ পরিবেশে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট—পুলিশ লাইন্স, থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জসহ সকল সদস্য এতে অংশগ্রহণ করেন। প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। মাস্টার প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফরহাদ সরদার, পিপিএম।
প্যারেড চলাকালে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্নআউট মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সুপার জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করে বলেন, জেলা পুলিশের সকল সদস্যকে জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় টিমওয়ার্কের মাধ্যমে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি ন্যায়, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে জনগণের সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”