বান্দরবানে পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ এর শুভ উদ্বোধন।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
১০ এপ্রিল ২০২৬, শুক্রবার
বান্দরবান পার্বত্য জেলা পুলিশের আয়োজনে উৎসবমুখর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে শুরু হলো “পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬”। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে পুলিশ অফিস দল এবং আলীকদম থানা দল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, উদ্বোধক এবং একজন খেলোয়াড় হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর মহোদয়।
উদ্বোধনী ম্যাচে চমৎকার নৈপুণ্য, শৃঙ্খলা ও দলগত পারফরম্যান্স প্রদর্শন করে জয় লাভ করে আলীকদম থানা দল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশ–এর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার সদস্যবৃন্দ, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক। পুরো আয়োজনজুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, খেলাধুলার সৌন্দর্য এবং ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত।
এই টুর্নামেন্টের মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, পেশাগত বন্ধন, নেতৃত্বগুণ এবং দলগত চেতনা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কর্মব্যস্ত জীবনের মাঝে এটি মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”