
বান্দরবান পার্বত্য জেলায় জিয়া মঞ্চের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। দলীয় সূত্রে জানা গেছে, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেনের স্বাক্ষরে সম্প্রতি এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটির আহ্বায়ক করা হয়েছে মোঃ হেলাল উদ্দিন (শামীম)-কে। এছাড়া আবদুল গফুর-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দিদারুল হোসেন, আবু তৈয়্যব, জিয়াউল (নানা), মোঃ ইসমাঈল হোসেন (আলীকদম), জয়নাল আবেদীন (নাইক্ষ্যংছড়ি), মোঃ আরিফ, আবুল আব্বাস, আব্দুল করিম, মোঃ কামেস (সদর উপজেলা), বাচিক আরমান, মোঃ সাহিল, মঈনুল্লাহ সহ মোট ৫১ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে মোঃ রফিক উদ্দিন-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
স্থানীয় রাজনৈতিক মহলে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনকে বান্দরবানে জিয়া মঞ্চের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে।
দলীয় নেতারা জানিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশগঠনমূলক কার্যক্রমে তরুণ ও মেধাবী নেতৃত্বকে সামনে এনে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতেই এ কমিটি গঠন করা হয়েছে।
আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন (শামীম) বলেন—
“বান্দরবানে জিয়া মঞ্চকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সব শ্রেণির জনগণের সঙ্গে একযোগে কাজ করবো।”
সদস্য সচিব মোঃ রফিক উদ্দিন বলেন—
“শৃঙ্খলা, ত্যাগ ও মূল্যবোধকে ধারণ করে সাংগঠনিক কর্মসূচি জোরদার করা হবে।”
এদিকে নতুন কমিটি ঘোষণায় জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”