বান্দরবানের আলীকদমে যৌথ অভিযান: ৯৮ ঘনফুট অবৈধ কাঠসহ ডাম্পার ট্রাক জব্দ করেছে ৫৭ বিজিবি ও বন বিভাগ।
মোঃমাহফুজুর রহমান
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে বন বিভাগের সমন্বয়ে চোরাচালান বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় একটি মালবাহী ট্রাকসহ ৯৮.১৯ ঘনফুট অবৈধ গোদা লগ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৭ বিজিবি)।
আজ ১২ জুলাই ২০২৬ তারিখ (রবিবার) আনুমানিক ০৯:৩০ ঘটিকায় আলীকদম উপজেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন রাস্তার উত্তর পার্শ্বে এই অভিযান চালানো হয়।বিজিবি সূত্র জানায়, আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) একটি চৌকশ অভিযানিক দল এবং স্থানীয় বন বিভাগের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।
তল্লাশিকালে সন্দেহজনকভাবে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ডাম্পার ট্রাক (চট্টগ্রাম মেট্রো-ট-৮৮) থেকে অভিনব কায়দায় লুকানো মোট ৯৮.১৯ ঘনফুট গোদা লগ কাঠ উদ্ধার করা হয়।
জব্দকৃত কাঠ এবং ট্রাকটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম উপজেলা বন বিভাগের তৈন রেঞ্জ কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালানের উপর "জিরো টলারেন্স নীতি" অনুসরণ করে আসছে। দেশের সম্পদ রক্ষায় চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com