বাউফলে মদসহ সুজন নামে এক ব্যক্তি আটক
মোঃ শামিম জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল পৌর শহরের গোরস্থান সড়ক এলাকা থেকে বিপুল পরিমাণ মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম সুজন (43)। তিনি পার্শ্ববর্তী দশমিনা উপজেলার শংকর বাবুর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশের একটি চৌকস দল পৌর শহরের গোরস্থান সড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সুজন নামের ওই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হলে তার কাছ থেকে মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য বহনের অপরাধে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com