
প্রতিবেদক: মোঃ শামিম, পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলা-এ ভোজ্য তেলের অতিরিক্ত মূল্য, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে যৌথ অভিযান পরিচালনা করেছে র্যাব-৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ এপ্রিল) উপজেলার বগা বাজার ও লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে তেলের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি এবং সরবরাহে ঘাটতির অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে একাধিক ব্যবসায়ীকে মোট ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। কর্তৃপক্ষ জানায়, বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ভবিষ্যতে এমন অনিয়ম ধরা পড়লে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”