
শামিম খান, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
ডক্টর মাসুদ বলেন, ব্যবসায়ীরা এলাকার অর্থনৈতিক চালিকাশক্তি। তাদের এই দুর্দিনে পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় ব্যবসায়ীরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানান।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”