বর্ষবরণে ব্যতিক্রমধর্মী আয়োজন
সোনারগাঁওয়ে বৈশাখী সাজসজ্জায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ম্যারাথনে অংশগ্রহণ
হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ (১৪৩৩ বঙ্গাব্দ) উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁওয়ে বৈশাখী সাজসজ্জায় সাড়ে সাত কিলোমিটার ম্যারাথনের আয়োজন করা হয়। সামাজিক সংগঠন “ভোরের পাখি সোনারগাঁও” এর উদ্যােগে অনুষ্ঠিত এ ম্যারাথনে নানা শ্রেণি-পেশার শতশত মানুষ অংশগ্রহণ করে। বৈশাখের প্রথম প্রহরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন- সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক "যুগান্তর"পত্রিকার স্টাফ রিপোর্টার(সোনারগাঁও) আল আমিন তুষার, সামাজিক সংগঠন "ভোরের পাখি সোনারগাঁও" এর অন্যতম সংগঠক মোঃ শহীদ, সেলিম হুসাইন, রফিকুল ইসলাম বিপ্লব, মোশারফ হোসেন, রমজান হাসান, মোঃ হানিফ, মোহাম্মদ মাখন, মোঃ আল আমিন, মোক্তার হোসেন, মোঃ খালেক, সাংবাদিক ফরিদ হোসেন, কামরুজ্জামান রানা, আরশাদ হোসেন অন্য, মোঃ পারভেজ আলম প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, পহেলা বৈশাখের প্রথম প্রহরে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সুস্থ থাকতে ব্যায়ামের বিকল্প কিছুই নেই। এবারের নববর্ষের প্রথম প্রহরে সুস্থ থাকার বার্তা নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যে ম্যারাথনের আয়োজন করা হয়েছে তা সত্যিকার অর্থেই প্রশংসনীয়। উপজেলা প্রশাসন ব্যতিক্রমধর্মী এ আয়োজনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। ভবিষ্যতে এধরনের আয়োজনে উপজেলা প্রশাসন সম্পৃক্ত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
অংশগ্রহণকারীদের মধ্যে 'ভোরের পাখি' সোনারগাঁওয়ের সদস্য ও গণমাধ্যম কর্মী আল আমিন তুষার বলেন, পহেলা বৈশাখে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এটি শুধু শারীরিক সুস্থতার বার্তা দেয় না, বরং স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করতেও সহায়ক ভূমিকা পালন করবে। পরে পান্তা-ইলিশের আয়োজন শেষে 'ভোরের পাখি' ম্যারাথনে অংশ গ্রহণকারি রানারদের (জয়ীদের) মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সোনারগাঁও প্রতিনিধি
০১৮১৯৯১০৪২৯
তাং-১৪.০৪.২৬ইং
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”