বগুড়ায় ডিবির অভিযানে ৮০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ১।
সাজেদুল ইসলাম রাসেল বিশেষ প্রতিনিধি বগুড়া
বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ কেজি গাঁজাসহ একটি বালুভর্তি ট্রাক জব্দ এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখ দিবাগত রাত প্রায় ১১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়ার এসআই (নিরস্ত্র) শামীম আহমেদের নেতৃত্বে একটি চৌকশ দল অভিযান পরিচালনা করে। এ সময় বগুড়া সদর থানার অধীন বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস “ছ” মিল অ্যান্ড উডেন ফার্নিচার সেকশনের উত্তর পাশে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ট-১৬-৯২৭৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের বালুর ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে যথাক্রমে ২৫ কেজি, ২৫ কেজি ও ৩০ কেজি—মোট ৮০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ট্রাকের চালক মোঃ রবিউল ইসলাম (২৫), পিতা মোঃ মামুন আকন্দ, গ্রাম কৃষ্ণপুর, থানা ফুলবাড়ী, জেলা দিনাজপুরকে গ্রেফতার করা হয়েছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”