বগুড়ায় ডিএনসি’র চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিল প্রায় ২০০ শিক্ষার্থী।
সাজেদুল ইসলাম রাসেল,স্টাফ রিপোর্টারঃ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় বগুড়া। শুক্রবার (৮ মে) সকালে বাংলাদেশ শিশু একাডেমি, বগুড়ায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে মাদকবিরোধী বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের নির্বাচিত চিত্রকর্ম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় পাঠানো হয়।
আয়োজকরা জানান, বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া আগামী ২৬ জুন ২০২৬ তারিখে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বগুড়ার সম্মানিত জেলা প্রশাসক এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
অনুষ্ঠানের আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া এবং সহযোগিতায় ছিল বাংলাদেশ শিশু একাডেমি, বগুড়া।
বক্তারা বলেন, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে আইনগত অভিযানের পাশাপাশি সচেতনতামূলক ও শিক্ষামূলক এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”