বকশীগঞ্জে বালু খেকোদের বিরুদ্ধে কঠোর অভিযান, ৫টি ড্রেজার মেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন।
নাজমুল রানাঃ জামালপুর
জামালপুরের বকশীগঞ্জে বিল থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার মেশিন ও প্রায় ১২শত মিটার প্লাস্টিকের পাইপ জব্দ করে ধ্বংস করে দিয়েছে প্রশাসন।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের নেতৃত্বে সাধুরপাড়া ইউনিয়নে সিংগীডোবা বিলে অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন জানায়,অভিযানে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে না পেলেও ৫টি ড্রেজার মেশিন ও প্রায় ১২শত মিটার প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়।
জানাগেছে, গত কয়েকদিন থেকে সাধুরপাড়া ইউনিয়নে গাজীর পাড়া এলাকায় সিংগীডোবা বিল থেকে একটি চক্র অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল।
এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং জমি ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এমন খবরে আজ রোববার উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়।
স্থানীয়রা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এতে এলাকায় স্বস্তি ফিরেছে। তারা ভবিষ্যতে এই ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থায়ী উদ্যোগ নেওয়ার দাবি জানান।
অভিযান বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আমরা সবসময় কঠোর অবস্থানে আছি।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”