বকশীগঞ্জে জরুরি সেবাখাতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ
নাজমুল রানা , বকশীগঞ্জ (জামালপুর):
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জরুরি সেবাখাতে নিয়োজিত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহে নানা ধরনের সমস্যার মধ্যেও জনসাধারণের সেবা অব্যাহত রাখতে জরুরি সেবাখাতের যানবাহনগুলোকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, শিক্ষক, জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক এবং কৃষকদের সেচ কাজে ব্যবহৃত যানবাহনের জন্য আলাদা লাইন করে পরিচয়পত্র যাচাই সাপেক্ষে তেল সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফিলিং স্টেশনের মালিক ও ব্যবস্থাপককে এ নির্দেশনা দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্যও অনুরোধ জানানো হয়েছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”