
মোহাম্মদ হানিফ
সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ | Probaho News24
ফেনী-১ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ব্যাপক গণসংযোগ করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। বেগম জিয়ার প্রতিনিধি হিসেবে ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী—তিন উপজেলার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটের সমর্থন চাইছেন তিনি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ছাগলনাইয়া পৌরসভার ৬নং ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রফিকুল আলম মজনু বলেন—
“গত ৬ বছর অন্যায়ভাবে বেগম জিয়াকে বিনা চিকিৎসায় কারাগারে আটকে রাখা হয়েছিল। এখন মানুষের কাছে যাচ্ছি, মানুষের দোয়া ও সমর্থন নিচ্ছি।”
তিনি আরও বলেন—“সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে রয়েছে। এবারও বিপুল ভোটে খালেদা জিয়াকে বিজয়ী করতে জনগণ প্রস্তুত। গত ১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি—ফ্যাসিস্ট শক্তি দিনের ভোট রাতে দিয়েছে।”
নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন—
“সুষ্ঠু নির্বাচন করতে হলে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে ভোট পরিচালনা করতে হবে। কেউ কারচুপি করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।”
তিনি অভিযোগ করেন—“একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে যে নির্বাচন হবে না। অথচ তারাই গোপনে প্রচারণা চালাচ্ছে।”
গণসংযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”