
মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনী-০২ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনী পরিবেশ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। সোমবার (০২ ফেব্রুয়ারি) ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। এদিন মঞ্জু ফেনী ৪ বিজিবি, সেনাবাহিনী ফেনী অধিনায়ক এবং র্যাব-৭ সহকারী পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন। সাক্ষাৎকালে নির্বাচনের সার্বিক পরিবেশ, আচরণবিধি প্রতিপালন, নির্বাচনী প্রচারণায় বাধা, দল ও জোটের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন এবং বৈষম্যমূলক আচরণের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেন মঞ্জু।
সাক্ষাৎকালে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে মঞ্জু অভিযোগ করে বলেন, “আমাদের একটি প্রচার ক্যারাভান আটক করে এসিল্যান্ড জসিম উদ্দিন একজন কর্মীকে হেনস্তা করেছেন, খারাপ ব্যবহার করেছেন এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ জমা দিয়েছি।” তিনি আরও জানান, “ফেনী-১ আসনে বিএনপির প্রচার ক্যারাভান চললেও আমাদের ক্ষেত্রে রঙিন ব্যানার থাকায় সমস্যা সৃষ্টি করা হয়েছে। এটি সম্পূর্ণ অন্যায় এবং একপক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ।”
মঞ্জু অভিযোগ করেছেন, বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। এছাড়াও ফ্যামিলি কার্ডের নামে ভোটারদের প্রলোভন দেখানো হচ্ছে যা আচরণবিধি লঙ্ঘন। শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী কর্মকাণ্ডসহ অনিয়মের বিষয়েও তিনি লিখিত অভিযোগ দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা বিষয়গুলো প্রয়োজনীয়ভাবে সমাধানের আশ্বাস দিয়েছেন। মঞ্জু বলেন, “পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়গুলো অবহিত করেছি। অন্যরা আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবেন—এটাই গণতন্ত্র। সংখ্যালঘু সম্প্রদায় বা ভোটারদের হুমকি, কেন্দ্র দখল ও ভয়ভীতি প্রদর্শন যেন না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক করেছি।”
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com