
ফেনী সদর–২ নং আসনের সংসদ সদস্য পদে এবি পার্টির মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যান মজিবুর রহমান মন্জুর সমর্থনে মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগ উপলক্ষে কলেজ রোড, পৌর হকার্স মার্কেট এবং রেলওয়ে স্টেশন এলাকায় দলীয় নেতা–কর্মীদের উৎসাহজনক উপস্থিতি দেখা যায়।কর্মসূচির নেতৃত্ব দেন এবি পার্টি ফেনী জেলা শাখার সভাপতি মাস্টার আহসান উল্লা। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহীন সুলতানী, সদরের যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল, জেলা এবি যুব পার্টির আহ্বায়ক শফিউল্লাহ পারভেজ, সদর যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ এবং প্রচার সম্পাদক আবুল কাশেম মিলন।গণসংযোগে আরও অংশ নেন নারী নেত্রী নাজরানা হাফিজ অম্লান, হুরে জান্নাত, জোহরা আসক্ত ডলি, জেলা সদস্য কাজি শরিফুল উদ্দিন দিপ্ত, কাজিরবাগ ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সেক্রেটারি আমান উল্লাহ সোহাগ, ইউনিয়ন সদস্য মো. রুবেল ও মোহাম্মদ আরিফ। গণসংযোগ চলাকালে বক্তারা এ অঞ্চলের টেকসই উন্নয়ন, সুশাসন ও ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার তুলে ধরে উপস্থিত ভোটারদের সমর্থন কামনা করেন। তারা বলেন, এবি পার্টির নেতৃত্বে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”