
মোহাম্মদ হানিফ ( সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ )
ফেনী জেলার টেলিভিশন সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আতিয়ার সজল সভাপতি এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটির নাম ঘোষণা করা হয়। এতে ফেনী জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় টেলিভিশনের অভিজ্ঞ ও সক্রিয় সাংবাদিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত হন।
নতুন কমিটিতে সহ-সভাপতিসহ অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সংগঠনের প্রতি আস্থা রেখে সহ-সভাপতি পদে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
নবনির্বাচিত সভাপতি আতিয়ার সজল বলেন, ফেনীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাধারণ সম্পাদক আরিফুর রহমান বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করা হবে।
নতুন কমিটির সদস্যরা আরও জানান, ফেনী জেলার সার্বিক উন্নয়ন, গণমানুষের কথা তুলে ধরা এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে ঐক্যবদ্ধভাবে কাজ করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের এই নতুন কমিটি আগামী দিনে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন এবং সংগঠনের মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিস্তারিত পড়ুন Probaho News24 এ।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”