
মোহাম্মদ হানিফ (সহ- ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালনের লক্ষ্যে ফেনীর সিজলার চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স রুম পরিদর্শন করেছেন মানবাধিকার নেতৃবৃন্দ। বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে এ দিবস পালনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন ও সম্মেলন কক্ষ বরাদ্দ নিশ্চিত করতে সংগঠনের কর্মকর্তারা শুক্রবার সিজলার রেস্টুরেন্টে উপস্থিত হন। এসময় উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার, সিনিয়র সহকারী পরিচালক আবুল বশর কবির আহমদ, সাংবাদিক জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী আল-হেলাল একাডেমির সহকারী প্রধান শিক্ষক ও সংস্থার সহকারী পরিচালক আবদুল হক, জেলা রিপোর্টার মো. আবদুল আলিম এবং সিজলার চাইনিজ রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার স্বপন। উল্লেখ্য, সংগঠনটির উদ্যোগে আগামী ১০ ডিসেম্বর বিকেলে জাতীয় সেমিনারসহ নানাবিধ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”