
মোঃ মাহবুবুল আলম, বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ
লন্ডন থেকে প্রত্যাবর্তন, নির্বাচনী মাঠে নতুন উত্তাপ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তানভীর আহমেদ রানা। দীর্ঘদিন লন্ডনে অবস্থান করার পর তিনি জন্মভূমি ফুলবাড়িয়ায় ফিরে আসেন। শনিবার তার আগমনকে কেন্দ্র করে উপজেলার কাতলাসীন কাদেরিয়া মাদ্রাসা এলাকায় সকাল থেকেই উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। প্রিয় নেতাকে বরণ করতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলে দলে মানুষ মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজি ও পিকআপ নিয়ে মাদ্রাসা মাঠে সমবেত হন।
দুই সহস্রাধিক যানবাহনের বিশাল শোভাযাত্রা : তানভীর আহমেদ রানা মাদ্রাসায় পৌঁছালে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে শুরু হয় বিশাল মোটর শোভাযাত্রা। প্রায় দুই সহস্রাধিক মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস ও সিএনজি যুক্ত হয় শোভাযাত্রায়। উপজেলা সদর হয়ে কিশোরগঞ্জ, বাবুগঞ্জ, শুশুতি বাজার, এনায়েতপুর বাজার, সোয়াইতপুর বাজার এবং হাসানের মোড় পর্যন্ত পুরো রুটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। রাস্তার দুপাশে দাঁড়িয়ে মানুষের ঢল হাত নেড়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানায়। পাল্টা শুভেচ্ছায় সাড়া দেন তানভীর আহমেদ রানা। উচ্ছ্বাস, স্লোগান ও ঢাক-ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো ফুলবাড়িয়া।
শুভেচ্ছা বিনিময়ে জনতার সাড়া, রাত পর্যন্ত ছিল উৎসবের রেশ: শোভাযাত্রা শেষে রাত পর্যন্ত বিভিন্ন এলাকার মানুষ নেতার সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আগমন শুধু শুভেচ্ছা গ্রহণ নয়; বরং স্থানীয় মানুষের সমস্যাবলি শোনা, উন্নয়ন ভাবনা বিনিময় এবং নির্বাচনী প্রস্তুতিরও অংশ।
রাতের খাবার শেষে শোভাযাত্রার অংশগ্রহণকারীরা আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিশাল সমাবেশ ও গণশোভাযাত্রা নির্বাচনী মাঠে নতুন সমীকরণের জন্ম দিতে পারে। ফুলবাড়িয়ায় তানভীর আহমেদ রানার প্রতি মানুষের উৎসাহ জাতীয় রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলেও তারা মনে করছেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”