
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনীর ফুলগাজীতে শনিবার ৩ জানুয়ারি ২০২৬ বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী।
দোয়া মাহফিলে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম, ফুলগাজী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আরিফ বিন আজিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। তারা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব হয় এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দেওয়া হয়। বক্তারা বলেন, জাতীয় জীবনে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং তার ইন্তেকাল দেশের জন্য অপূরণীয় ক্ষতি। দোয়া মাহফিল শেষে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত সকলেই গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে দোয়ায় অংশ নেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”