ফুলগাজীর চাঞ্চল্যকর হান্নান হত্যা মামলা: প্রধান আসামি রিমন ও রাকিব চট্টগ্রাম থেকে গ্রেফতার
মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।
ফেনীর ফুলগাজী উপজেলার চাঞ্চল্যকর হান্নান হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন আরাফাত ওরফে রিমন (২২) ও ৩ নম্বর আসামি মোহাম্মদ হাসান ওরফে রাকিব (২০)-কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ জুন, ২০২৬) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামিই সহোদর ভাই। তারা ফুলগাজী উপজেলার ঋষ্যমুখ ইউনিয়নের নুর ইসলামের বাড়ির মনির আহম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য-প্রযুক্তির সহায়তায় ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় অবস্থান নেয় এবং আসামিদের আত্মগোপন থাকা অবস্থা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, গত ২৮ মে রাত সাড়ে ৮ টার দিকে ফুলগাজীর আমজাদহাটে নির্মমভাবে খুন হন হান্নান। এই ঘটনায় ফুলগাজী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান ফুলগাজী নিউজ টোয়েন্টিফোর'কে জানান , গ্রেফতারকৃত আসামিদের হান্নান হত্যা মামলায় বিধি মোতাবেক আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com