
ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে নেতা–কর্মীদের উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করা যায়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-০১ আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জাতীয় সংকটের প্রতীক। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, বরং দেশের সকল গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষা। তাই আমরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করছি।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা বিএনপি, পৌর ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি–সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা। পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় সারাদেশ জুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো দোয়া কর্মসূচি পরিচালনা করছে। নেতারা আরও বলেন, সরকারের নানামুখী বাধা–বিঘ্ন সত্ত্বেও জনগণের ভালোবাসা দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com