ফুলগাজীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী।
শ্রমিকদলের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফেনীর ফুলগাজী উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে উপজেলা শ্রমিকদল। সকাল থেকে শ্রমিক নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে স্থানীয় শ্রমিকনেতারা বক্তব্য রাখেন এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের বিষয়ে গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।
অনুষ্ঠানের শেষপর্বে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও আবৃত্তির মাধ্যমে শ্রমজীবী মানুষের সংগ্রাম ও জীবনের কথা তুলে ধরেন।
দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে শ্রমিকদের মধ্যে ঐক্য, সচেতনতা ও প্রেরণা জাগ্রত করার আহ্বান জানানো হয়।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”