
মোহাম্মদ হানিফ, সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কার্যক্রম পরিচালিত হয়েছে।
এসময় স্থানীয় যুবদল নেতাকর্মীরা সড়কের ক্ষতিগ্রস্ত অংশে মেরামত ও সংস্কারের কাজ করেন।
সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দেন ফেনী জেলা যুবদলের বিপ্লবী আহবায়ক নাসির উদ্দিন খন্দকার ও বিপ্লবী সদস্য সচিব মোঃ নঈম উল্যাহ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহবায়ক জনাব রফিকুল আলম মজনু, যিনি প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি বলেন, “যুবদল শুধু রাজনীতি করে না, জনগণের পাশে থেকে কাজ করে। এই সড়ক সংস্কার কর্মসূচি জনগণের প্রতি বিএনপির দায়বদ্ধতারই প্রতিফলন।”
সংস্কার কর্মসূচিতে উপস্থিত ছিলেন লেমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, ফুলগাজী থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী।
সড়ক সংস্কার উপলক্ষে এলাকা জুড়ে ছিল একতা, উদ্দীপনা ও জনসম্পৃক্ততার আবহ।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”