প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বন্যার্ত মানুষের হাতে
জেলা পরিষদের বরাদ্দে প্রস্তুত ত্রাণ প্যাকেজ বিতরণে ব্র্যাকের তত্ত্বাবধান, ইউএনওর সমন্বয়; এমপি রাজপুত্র সাচিং প্রু জেরীর নির্দেশনায় আলীকদম সদর ইউনিয়নে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বরাদ্দের অনুকূলে প্রথম পর্যায়ের ত্রাণ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই ২০২৬) বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীর নির্দেশনায়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বরাদ্দে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৩০ কেজি চাল, তেল, ডাল, পেঁয়াজ, আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ত্রাণ প্যাকেজ প্রস্তুত করা হয়।
এসব ত্রাণসামগ্রী প্রস্তুত ও প্যাকেজিং কার্যক্রম এনজিও ব্র্যাকের তত্ত্বাবধানে এবং আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলমের সার্বিক সমন্বয়ে সম্পন্ন হয়।
পরবর্তীতে আলীকদম উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় আনুষ্ঠানিকভাবে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
প্রথম পর্যায়ের ত্রাণ বিতরণের দ্বিতীয় দিনে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে একটি করে পূর্ণাঙ্গ খাদ্যসামগ্রীর প্যাকেজ তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বন্যাকবলিত ইউনিয়নেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ শেষে উপস্থিত অতিথিরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের দুর্ভোগের কথা শোনেন। এ সময় বন্যাদুর্গত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে প্রয়োজনীয় মানবিক সহায়তা ধারাবাহিকভাবে অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম, আলীকদম সেনা জোনের প্রতিনিধি, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনসার আহাম্মদ, বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লিটন,
উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল বশর, উপজেলা শ্রমিক দলের 'আহ্বায়ক, সুরত আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, ১ নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান, জনাব নাসির উদ্দিন, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন এনজিও, সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক সদস্যদেরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়।
তাঁরা ত্রাণসামগ্রী পরিবহন, উপকারভোগীদের সারিবদ্ধ করা, সুশৃঙ্খলভাবে বিতরণ নিশ্চিত করা এবং প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদানের মাধ্যমে কার্যক্রম সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তবে ত্রাণ বিতরণের প্রাথমিক তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক পরিবার বাদ পড়েছে—এমন অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলমের সার্বিক তত্ত্বাবধানে রাতেই তালিকার বাইরে থাকা কয়েকটি বন্যাকবলিত পরিবারের বাড়িতে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। প্রশাসনের এ মানবিক উদ্যোগে বাদ পড়া পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে আসে এবং স্থানীয়দের প্রশংসা কুড়ায়।
বক্তারা বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও, সামাজিক ও মানবিক সংগঠনের সমন্বিত উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com