পীরগঞ্জে পল্লী বিদ্যুতের সেচ মোটরের ট্রান্সফরমার চুরি: এলাকাবাসীর ক্ষোভপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের পীরগঞ্জ উপজেলার ১১নং পাঁচগাছী ইউনিয়নের আছমতপুর গ্রামে গভীর রাতে পল্লী বিদ্যুতের সেচ মোটরের একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে অজ্ঞাতপরিচয় চোর চক্র এই চুরির ঘটনা ঘটায়।স্থানীয় সূত্রে জানা গেছে, আছমতপুর গ্রামের ফসলি জমিতে সেচকাজের জন্য ব্যবহৃত একটি মোটরের বৈদ্যুতিক ট্রান্সফরমারটি রাতের আঁধারে খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কৃষকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়।এই চুরির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ। কৃষকদের অভিযোগ, সেচ মৌসুমের এই সময়ে ট্রান্সফরমার চুরির ফলে তাদের চাষাবাদে মারাত্মক বিঘ্ন ঘটবে।এদিকে চুরির এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। চোর চক্রকে দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি যাওয়া ট্রান্সফরমারটি উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com