
মোঃ হাসান মিয়া, রংপুর
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা-এর ১০ নং শানের হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জের কৃতি সন্তান ও মাননীয় সংসদ সদস্য মাওলানা নুরুর আমিন।
মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকদের তথ্যমতে, প্রায় চার হাজার মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”