
মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৯ পাবনা-২ (সুজানগর–বেড়া–আমিনপুর) সংসদীয় আসনে জাতীয় পার্টি (প্রয়াত এরশাদ) থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ মোটর শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান রুবেল। এর আগেও তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মো. মেহেদী হাসান রুবেলের পৈতৃক নিবাস পাবনার সুজানগর উপজেলার তাতীবন্দ ইউনিয়নের গোরাদাহ গ্রামে। তিনি মরহুম আব্দুল কাদের সরদারের ছেলে। বর্তমানে তিনি পরিবারসহ পাবনা পৌর শহরে বসবাস করছেন। জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ায় পাবনা জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন মো. শহিদুল ইসলাম দায়েন, মো. আব্দুল কাদের কদর, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট রানা, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মো. শাহিনুল খান পলাশ, মোহাম্মদ আলীসহ দলীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মতে, উন্নয়নের ক্ষেত্রে জাতীয় পার্টির ভূমিকা উল্লেখযোগ্য। তারা মনে করেন, সুজানগর, বেড়া ও আমিনপুর এলাকার সার্বিক উন্নয়নে মো. মেহেদী হাসান রুবেল কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। প্রতিক্রিয়ায় মো. মেহেদী হাসান রুবেল বলেন, আমি যদি নির্বাচিত হয়ে সংসদ সদস্য হতে পারি, তাহলে সুজানগর, বেড়া ও আমিনপুর এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করব। বিশেষ করে আমিনপুর উপজেলা বাস্তবায়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়ন আমার অগ্রাধিকার থাকবে। তিনি আরও বলেন, সুজানগরের স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা এবং এলাকার শিক্ষার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করব। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নাঙ্গল প্রতীকে প্রতিটি ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”