
সৈয়দ এম এ বাসার,
পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ০১ নভেম্বর ২০২৬ খ্রি. দিবসটি উপলক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে পানছড়ি ব্যাটালিয়ন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আজকের দিনটি পানছড়ি ব্যাটালিয়নের জন্য অত্যন্ত গৌরবোজ্জ্বল ও স্মরণীয়। দিনের শুরুতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা), আর্টিলারি, ইউনিট কোয়ার্টার গার্ডে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি মহিমান্বিত করে তোলা হয়।
দুপুরে ব্যাটালিয়ন সদরে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়ন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল ইফতেখারুল আলম বেগ, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, খাগড়াছড়ি।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, পানছড়ি ব্যাটালিয়ন কম চোরাচালান প্রবণ এলাকা হওয়া সত্ত্বেও গত এক বছরে প্রায় ১ কোটি টাকার বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল ও ৪১৫৫ ঘনফুট অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়েছে, যা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি। সম্প্রতি দুটি পৃথক অভিযানে ০১টি এসএমজি এবং ১৫০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এছাড়াও গত ১৯ মে ২০২৬ তারিখে ০২ জন সশস্ত্র জেএসএস সদস্য ০১টি অ্যাসল্ট রাইফেল, ০১টি শটগান, ১৮৮ রাউন্ড গুলি, ২৫ রাউন্ড স্মোক গুলি এবং শটগানের ৩৯ রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করে।
“ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অত্যন্ত দক্ষতার সাথে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান ও নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে উত্তম পেশাদারিত্ব প্রদর্শন করা হয়েছে যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। এছাড়াও জন্মাষ্টমী ও দুর্গাপূজার মতো ধর্মীয় অনুষ্ঠান সমূহ অত্যন্ত পেশাদারিত্ব, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালন করেছে। অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি ২০২৬ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় “চ্যাম্পিয়ন” এবং চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতায় “রানার আপ” হওয়ার গৌরব অর্জন করেছে। সবশেষে “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রকে সামনে রেখে দেশ মাতৃকার সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com