
সৈয়দ এম এ বাসার
পানছড়ি, প্রতিনিধিঃ
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। “কাজুকো ভুঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট” এর সহযোগিতায় এবং “মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল - এমএসআই” এর ব্যবস্থাপনায় ০২ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে পানছড়ি, খাগড়াছড়িতে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ২৯৮ নং খাগড়াছড়ি জনাব ওয়াদুদ ভূইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।
প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া এমপি বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এ ধরনের সহায়তা অব্যাহত রাখলে দুর্যোগ কাটিয়ে ওঠা সহজ হবে।” খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিড়া, গুড়সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। বন্যায় ঘরবাড়ি ও ফসল হারানো অসহায় ৯০টি পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্ট সংগঠন ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com