
“সবার জন্য সুন্দর দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” — এ স্লোগানকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ নভেম্বর ২০২৬ খ্রি. উপজেলা অডিটোরিয়াম, পানছড়িতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পানছড়ি, খাগড়াছড়ির আয়োজনে এবং দুদক, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটির সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানা নাসরিন।
পানছড়ি উপজেলা দুদকের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পানছরি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠান টি সঞ্চলনা করেন,দুদকের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম।
প্রতিযোগিতায় পানছড়ি উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইসিটি অফিসার বাবলী চাকমা, ইসলামিক ফাউন্ডেশনের এফএস সাইমুন ইসলাম ও সাবেক শিক্ষক আব্দুল খালেক। মডারেটর হিসেবে ছিলেন পুজগাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান আহমদ।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে বিজয়ী হয় সানরাইজ কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, “ছোটবেলা থেকে সততা চর্চা করলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। বিতর্কের মাধ্যমে যুক্তি দিয়ে কথা বলা ও সত্যকে প্রতিষ্ঠা করার মানসিকতা তৈরি হয়।”
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com