
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে সারা দেশের মতো ফেনীর পরশুরাম উপজেলাতেও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনকারী FWV (Family Welfare Visitor), FWA (Family Welfare Assistant) ও FPI (Family Planning Inspector)–রা গত কয়েক দিন ধরে সেবা সপ্তাহ বর্জনসহ পূর্ণ কর্মবিরতিতে রয়েছেন। কর্মসূচি আগামী ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে বলে কর্মীরা জানিয়েছেন। পরিবার পরিকল্পনা কর্মীদের দাবি—
তারা জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ বিধি বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তাদের অভিযোগ, বহুবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি।
কর্মবিরতির কারণে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর নিয়মিত সেবা কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। বিশেষ করে—
পরিবার পরিকল্পনা সেবা
মাতৃস্বাস্থ্য সেবা
প্রজনন স্বাস্থ্য–সংক্রান্ত সেবা
এসব গুরুত্বপূর্ণ সেবার অভাবে সাধারণ জনগণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক পরিবার প্রয়োজনীয় সেবা না পেয়ে বিপাকে পড়েছেন।
স্থানীয়দের মতে, কর্তৃপক্ষ দ্রুত আলোচনায় না বসলে সেবা ব্যাহত হওয়ার মাত্রা আরও বাড়তে পারে। এতে মাতৃস্বাস্থ্য ও জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়নের মাধ্যমে স্থবির পরিস্থিতি সমাধানের দাবি জানিয়েছেন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”